ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৩৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

দেশে ওমিক্রনে আক্রান্ত আরও একজন 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে আরও এক ব্যক্তি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় রয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে তিন জনের শরীরে।

সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য প্রকাশ করেছে।
জিআইএসএআইডি’র তথ্যমতে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি পুরুষ। তার বয়স ৫৬ বছর।

এর আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল।